নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে শ্বশুরবাড়ির একটি ঘরে অবৈধভাবে মজুত রাখা ৫০০ বস্তা আতপ চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। চালের মালিক হিসেবে চিহ্নিত হয়েছেন শিবলু নামের এক ব্যক্তি, তিনি স্থানীয়ভাবে কীটনাশক ব্যবসায়ী বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার নিমতলী গ্রামে সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এই চাল জব্দ করা হয়। জানা যায়, শিবলু নামে ওই যুবক তার শ্বশুর জাহিদুল ইসলামের বাড়িতে প্রায় দুই মাস আগে চালের বস্তাগুলো মজুত করেন। যেগুলোর সবগুলোই উন্নত জাতের আতপ চাল। চাল মজুতের জন্য যে লাইসেন্স প্রয়োজন, তা ছিল না শিবলুর। উপজেলা প্রশাসন জানায়, লাইসেন্স ছাড়াই ওই ব্যক্তি প্রায় দুই মাস ধরে চাল মজুত করে রাখেন। গোপনে বেশি দামে বিক্রির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান চালানো হয়। এ...
Developed by BDITHOST