মাহ্বুব উল্লাহ্ : ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। ১৯৮১ সালের ৩০ মে মধ্যরাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিদ্রামগ্ন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বুলেটের নির্মম আঘাতে হত্যা করে তারই প্রিয় সেনাবাহিনীর একদল বিপথগামী অফিসার। জিয়াকে হত্যার জন্য পরিবেশ সৃষ্টি করা হচ্ছিল ৩০ মে’র কয়েক মাস আগে থেকেই। ষড়যন্ত্রকারীরা নানা ধরনের প্রচার-প্রচারণা চালিয়ে জিয়ার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার প্রয়াস পায়। ১৯৮১ সালের ৩০ মে’র ভয়াল রাতের আগে শহীদ জিয়া চট্টগ্রাম গিয়েছিলেন চট্টগ্রামে বিএনপি নেতৃত্বের মধ্যে কোন্দল মেটাতে। চট্টগ্রাম যাওয়ার আগে সামরিক গোয়েন্দা পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মহব্বত জান চৌধুরী জিয়াউর রহমানকে চট্টগ্রামে যেতে নিরুৎসাহিত করেছিলেন। তখন যদি জিয়াউর রহমানকে চট্টগ্রাম যাওয়া থেকে শক্তভাবে নিবৃত্ত করা হতো, তাহলে জিয়া হত্যার ট্র্যাজেডিটি নাও ঘটতে পারত। তবে এ কথা সত্য, পৃথিবীর তাবৎ জাতীয়তাবাদী নেতারা আধিপত্যবাদী ও...
Developed by BDITHOST