স্টাফ রিপোর্টার : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার ও শ্রম সংক্রান্ত সমস্যা নিরসন এবং শ্রম খাতে সম্ভাবনার ক্ষেত্র প্রসারিত করার লক্ষ্যে সরকার-মালিক-শ্রমিক টিম ওয়ার্ক চলমান থাকবে। শুক্রবার (১ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মহান মে দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। শুক্রবার (১ মে) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর। মন্ত্রী বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রাষ্ট্র চিন্তার মূলে ছিল শ্রমজীবী মানুষের কল্যাণ সাধন এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করাসহ...
Developed by BDITHOST