অনলাইন ডেস্ক: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সকল প্রকার দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সরকার সব সময় লড়াই করে যাবে। আজ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)’র বাংলাদেশ, ভুটান এবং নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে উপদেষ্টা একথা বলেন। সাক্ষাৎকালে উপদেষ্টা আইএফসি’র সাথে বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার প্রশংসা করেন। এই সরকার ছাত্র-জনতার আত্মত্যাগের ফসল উল্লেখ করে উপদেষ্টা বলেন, অন্তবর্তীকালীন সরকার ইতোমধ্যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছে। কাজের গুণগত মানে কোন ছাড় দেয়া হবে না মর্মে উল্লেখ করে উপদেষ্টা বলেন, গুণগত মান ঠিক রেখে, ব্যয় সংকোচন করে, উন্মুক্ত প্রতিযোগিতায়...
Developed by BDITHOST