অনলাইন ডেস্ক : দেশজুড়ে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠায় আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে, তবে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও স্বাভাবিক জনজীবনে সাময়িক ভোগান্তির আশঙ্কাও রয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী একশ ২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিন অর্থাৎ শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টা থেকে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা,...
Developed by BDITHOST