অনলাইন ডেস্ক : দেশের সাধারণ মানুষের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ছোট ও বড় পর্দার শিল্পীদের ভোটকেন্দ্রে উপস্থিত হতে দেখা যায়। ভোট দেওয়া শেষে তারা সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে সেই ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করেছেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির সকালে নিজের ভোটটি প্রদান করেন। ভোটকেন্দ্র থেকে বের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘ভোট ডান, একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার ভোটটি দিয়েছি।’ নির্বাচনী উৎসবের আমেজ ছুঁয়ে গেছে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকেও। ভোট দেওয়াকে কেবল একটি আনুষ্ঠানিকতা হিসেবে দেখছেন না তিনি। নিজের অনুভূতি ব্যক্ত করে প্রভা জানান, ‘আমি শুধু ভোট দেইনি, আমি আমার কণ্ঠ প্রকাশ করেছি। একজন...
Developed by BDITHOST