স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আজ বৃহষ্পতিবার বিকেলে নগরীর বাটার মোড়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্য অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এমপি। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, বাণিজ্য ও কল্যান সম্পাদক অধ্যাপক একে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তারবিয়াত সম্পাদক, হাফেজ নুরুজ্জামান, যুব বিভাগের সেক্রেটারি...
Developed by BDITHOST