অনলাইন ডেস্ক : ব্যক্তিজীবনে দীর্ঘদিন ধরেই সিঙ্গেল অভিনেত্রী জয়া আহসান। ভালোবেসে ১৯৯৮ সালে ফয়সাল আহসানকে বিয়ে করলেও ২০১১ সালে বিচ্ছেদের পথে হাটে এই জুটি। এরপর আর নতুন করে কোনো সম্পর্কে জড়াননি জয়া। বিচ্ছেদের পর একটা লম্বা সময় কেটে গেলেও সংসারমুখী হননি অভিনেত্রী। তবে সন্তানের মা হওয়ার ইচ্ছে রয়েছে জয়ার। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। সন্তান গর্ভের না হলেও কি মা হয়ে ওঠা যায়? এই নিয়ে আলোচনা কম হয় না আমাদের সমাজে। বর্তমানে ওপার বাংলার ‘ডিয়ার মা’ ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন জয়া। এই ছবিতেও উঠে এসেছে দত্তক নেওয়া সন্তান নিয়ে একই প্রশ্ন। যেই প্রশ্নের জবাবেই অভিনেত্রী জানালেন, বাস্তবে মা হতে চান তিনি। তবে সন্তানধারণ করে নয়, বরং দত্তক নিয়ে। জয়া বলেন, ‘আমি সন্তান দত্তক নেওয়ায়...
Developed by BDITHOST