অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে আইনের শাসনের দুর্বলতার সুযোগে সেখানে ‘রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র’ গড়ে উঠেছিল। মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। একই সঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তিনি বলেন, জঙ্গল সলিমপুরে র্যাব ও পুলিশ একাডেমি নির্মাণের উদ্যোগের খবর পেয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তবে অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং সন্ত্রাসীদের ঘাঁটি পুরোপুরি নির্মূল করা হবে। এদিকে, চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার ঘটনায় আগে থেকে...
Developed by BDITHOST