অনলাইন ডেস্ক :জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘যেহেতু দাবি উঠেছে, এস আলম গ্রুপের লক্ষ-কোটি টাকা পাচার করার অভিযোগ তোলা হয়েছে, আমরা দাবি করছি—সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক। বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে করা হোক। যারা বাংলাদেশের টাকা, মানুষের টাকা পাচার করেছে বিদেশে, সকলের বিরুদ্ধে তদন্ত করা হোক।’ আজ মঙ্গলবার জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে বিরোধীদলীয় নেতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় উপনেতা বলেছেন—শেয়ারগুলো ডাকাতি করে কিনে নেওয়া হয়েছে। ইবনে সিনার ২ শতাংশ শেয়ার ছিল ব্লক মার্কেটে, তিন গুণ দামে তারা শেয়ার বিক্রি করেছে। এ ছাড়া বর্তমান শেয়ারহোল্ডিং স্ট্যাটাস অনুসারে এখানে ৮১ শতাংশ বোধ হয় একটা গ্রুপের। ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারগুলো বৈধ প্রকৃত মালিকদের কাছে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে বলা...
Developed by BDITHOST