নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১১:৪৬। ৩০ এপ্রিল, ২০২৬।

সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

এপ্রিল ৭, ২০২৬ ১১:২৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ের সমাজসেবা অধিদপ্তরের অফিস কমপ্লেক্স ও সংশ্লিষ্ট বিভিন্ন শাখা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে পরিচালিত প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র ঘুরে দেখেন।


রাজধানীর আগারগাঁওয়ের সমাজসেবা অধিদপ্তরের অফিস কমপ্লেক্স ও সংশ্লিষ্ট বিভিন্ন শাখা পরিদর্শন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: মন্ত্রণালয়

একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তর ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘সারভাইবার-সেন্টারড জিবিভি কেইস ম্যানেজমেন্ট’ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ (টি ও টি) কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

মন্ত্রী প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

তিনি সমাজের বাস্তব চাহিদা এবং সময়ের সঙ্গে সংগতিপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথভাবে কাজে লাগানো এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশও দেন তিনি।

পরে, মন্ত্রী সমাজসেবা অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন ‘চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ’ (সিএসপিবি) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় পরিচালিত শিশু সুরক্ষা চাইল্ড হেল্পলাইন ১০৯৮ কার্যক্রমটি সরেজমিনে পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

পরিদর্শনকালে তিনি হেল্পলাইনে আসা কলের সংখ্যা, কলের ধরন এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে অবহিত হন।

তিনি হেল্পলাইনের প্রতিবেদন ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে সফটওয়্যার আপগ্রেড করার নির্দেশ দেন।

এর মাধ্যমে সেবাগ্রহীতার তথ্য ও সেবার বিবরণ, বিভাগ, জেলা ও উপজেলাভিত্তিক উপস্থাপন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী সমাজসেবা অধিদপ্তরের ডে-কেয়ার সেন্টারসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব এবং অধিদপ্তরের অন্যান্য পরিচালকবৃন্দ, সিএসবিপি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক এবং সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।