স্টাফ রিপোর্টার : আত্মপ্রকাশ করলো সম্পাদক-প্রকাশক পরিষদ, বাংলাদেশ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদকে প্রধান উপদেষ্টা করে যাত্রা শুরু করেছে সংগঠনটি। চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে আহ্বায়ক, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খায়রুল আলম রফিককে যুগ্ম আহ্বায়ক, দৈনিক বর্তমান দিনের প্রধান সম্পাদক মতিউর রহমানকে সদস্যসচিব মনোনীত করে প্রাথমিকভাবে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৫ এপ্রিল, রোববার রাতে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠনকল্পে দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খায়রুল আলম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, দৈনিক ইনানী সম্পাদক শফিউল্লাহ শফি, দৈনিক বাণিজ্য জগত সম্পাদক ও প্রকাশক আনিসুর রহমান, দৈনিক দেশকাল সম্পাদক মো. জাকির হোসেন, দৈনিক...
Developed by BDITHOST