অনলাইন ডেস্ক: সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব দিতে একটি সহজ ফরম তৈরি, জমা দেওয়ার সময় ও পদ্ধতি নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান তার অফিস কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান। কমিটির আহবায়ক করা হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিবকে এবং সদস্য সচিব হিসেবে কাজ করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত উইং প্রধান। এছাড়াও কমিটির সদস্যরা হলেন, জাতীয় রাজস্য বোর্ড (এন বি আর) প্রতিনিধি, অর্থ বিভাগের প্রতিনিধি ও কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল ( সি এন্ড এ জি)’র প্রতিনিধি। সিনিয়র সচিব বলেন, এ কমিটি সম্পদ বিবরণীর একটি সার্বজনীন ফরম তৈরি করবে। আগামী পনের দিনের মধ্যে ফরমটি চূড়ান্ত করা হবে। কিভাবে বিবরণী দাখিল করতে হবে সে বিষয়েও সরকারের...
Developed by BDITHOST