অনলাইন ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গত ১৪ বছর জুলুম করা হয়েছে। এজন্য এ রাষ্ট্রকে, এ দেশকে এটিএম আজহারুল ইসলামসহ প্রত্যেক মজলুমের কাছে ক্ষমা চাইতে হবে। প্রত্যেক মজলুমদের ক্ষতিপূরণ দিতে হবে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগরী ও জেলা শাখা আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, এখন পর্যন্ত জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারেন নাই, এর চেয়ে বড় ব্যর্থতা এ সরকারের আর কী হতে পারে। আজকে যারা ক্ষমতায় আছেন তাদের আমরা পুরোপুরি ব্যর্থ বলতে চাই না। কিন্তু তারা তাদের উদাসীনতা তাদের অযোগ্যতার কারণে জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেন নাই। সরকারকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোনো প্রক্রিয়ায়...
Developed by BDITHOST