স্টাফ রিপোর্টার : বাণিজ্য; শিল্প; বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম, সমতা এবং শান্তি ও সমৃদ্ধির অংশীদারিত্বকে আরো গভীর ও শক্তিশালী করতে চায়। বাণিজ্যমন্ত্রী আজ শুক্রবার (১২ জুন) চীন-দক্ষিণ এশিয়া এক্সপো এর ২য় দিনে ‘বাংলাদেশ ডে’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ ডে উদ্যাপিত হয়। মন্ত্রী বলেন, উভয় দেশের জনগণ যাতে বাস্তব ও প্রত্যক্ষভাবে উপকৃত হতে পারে, সেরকম টেকসই সম্পর্ক গড়তে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তারই প্রতিফলন এবারের মেলায় বাংলাদেশের রেকর্ডসংক্ষক প্রতিষ্ঠানের অংশগ্রহণ। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, ইউনান প্রদেশের ভাইস গভর্নর লিউ ইয়াং, ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল...
Developed by BDITHOST