সংবাদ বিজ্ঞপ্তি : দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে কমেলা হক ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনিকা ফারজানা-কে আন্তরিক বিদায় সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার (২৭ জুন) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. এরশাদ আলী (ঈশা), প্রশাসক, রাজশাহী জেলা পরিষদ। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আয়নাল হক। অনুষ্ঠানে বক্তারা বলেন, সহকারী অধ্যাপক আনিকা ফারজানা নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দীর্ঘদিন শিক্ষার্থীদের পাঠদান করেছেন। তাঁর কর্মদক্ষতা, মানবিকতা ও শিক্ষার মানোন্নয়নে অবদান কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অবসর জীবনে তিনি সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ জীবন কাটাবেন—এ প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. এরশাদ আলী (ঈশা)...
Developed by BDITHOST