পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় বাস ও অটোভ্যানের সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানচালকসহ আরও দুজন। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আতাইকুলা থানার তেলকুপি এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। নিহত গৃহবধূ হলেন সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম মাস্টারপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী রত্না বেগম (৪০)। আহত দুজনের মধ্যে ভ্যানচালকের নাম পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন একই উপজেলার তেলকুপি গ্রামের মোছেব খাঁর ছেলে কালু খাঁ (৪২)। পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় হাসান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পাবনা থেকে বেড়া উপজেলার দিকে যাচ্ছিল। আর অটোভ্যানটি যাত্রী নিয়ে মাধপুর বাজার থেকে আতাইকুলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে তেলকুপি নামক স্থানে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে...
Developed by BDITHOST