মুহা: আব্দুল আউয়াল : সাংবাদিকতা একটি মহান, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট পেশা। সমাজের অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম, বৈষম্য ও জনদুর্ভোগের বাস্তব চিত্র তুলে ধরে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনা করেন সাংবাদিকরা। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করাই সাংবাদিকতার মূল উদ্দেশ্য। একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গণমাধ্যমই সমাজের দর্পণ, আর সাংবাদিকরা সেই দর্পণের রক্ষক। কিন্তু বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা নানা সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি। পেশাগত অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, কম বেতন, রাজনৈতিক ও করপোরেট চাপ, হামলা-মামলা, বিভাজন এবং সংগঠনগত দুর্বলতা সাংবাদিক সমাজকে ক্রমেই ঝুঁকির মধ্যে ফেলছে। এই পরিস্থিতিতে সাংবাদিকদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অনুভূত হচ্ছে। তাই সাংবাদিক সমাজের ঐক্য এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অনিবার্য দাবি। সাংবাদিকদের ঐক্যের গুরুত্ব ও...
Developed by BDITHOST