অনলাইন ডেস্ক : সাংবাদিকদের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বিএনপি সরকার অতীতেও গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না। সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও পেশাগত পরিবেশ উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইয়াসের খান চৌধুরী বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে সংবাদ প্রকাশে সাংবাদিকদের ওপর নানাভাবে হস্তক্ষেপ করা হতো এবং ভয়ভীতি দেখিয়ে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হতো। কিন্তু বর্তমান সরকার গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছে। কোনো সংবাদ প্রকাশে সরকার চাপ প্রয়োগ করেছে—এমন অভিযোগ কেউ করতে পারবে না। প্রধানমন্ত্রীও গণমাধ্যমকে নিজস্ব গতিতে চলার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে...
Developed by BDITHOST