স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলার সাংবাদিক মমিনুল ইসলাম মুন-এর শ্রদ্ধেয় পিতা মরহুম জান মহম্মদ মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোর ৪টা ৩০ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর বাড়ি রাজশাহী জেলার তানোর উপজেলার ২নং বাধাইড় ইউনিয়নের শিবরামপুর গ্রামে। রোববার দুপুর ২টায় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। বিভিন্ন মহল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করেন। দৈনিক গণধ্বনি...
Developed by BDITHOST