স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে ‘সাংবাদিক সমাজের উন্নয়নে’ পুকুর খনন করতে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন জানানো হয়েছে। আর এই আবেদনে সুপারিশ করেছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। আবেদনের এই কপি ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজশাহীর পেশাদার সাংবাদিকরা বলছেন, কাউকে পুকুর খনন করতে দেওয়ার জন্য আবেদন করা সাংবাদিকদের কাজ নয়। প্রশাসনকে ব্যবহার করে অনৈতিক সুবিধা গ্রহণই এর উদ্দেশ্য। আইন অনুযায়ী, জমির শ্রেণি পরিবর্তন নিষিদ্ধ। কিন্তু দীর্ঘ দিন ধরেই দুর্গাপুরের মাঠে মাঠে চলছে পুকুর খননের মহাযজ্ঞ। অভিযোগ রয়েছে, স্থানীয় পুলিশ, প্রশাসন ও এক শ্রেণির গণমাধ্যমকর্মীদের ম্যানেজ করে ভূমি খেকো চক্র কৃষকের জমি জোর করে দখল করে পুকুর কাটছে। খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপুরে পুকুর সিন্ডিকেটের টাকায় সরকারি জমিতে দোতলা প্রেসক্লাব ভবনও গড়ে...
Developed by BDITHOST