স্টাফ রিপোর্টার : দৈনিক গণধ্বনি প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাংবাদিক হুমায়ুন কবিরের পিতা শামসুল হক ইন্তেকাল করেছেন। বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে সতটার দিকে রাজশাহী নগরীর লক্ষীপুর ভাটাপাড়া এলাকার কাদের মন্ডলের মোড় নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার যোহর নামাজের শেষে লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং মহিষবাথান গোরস্তানে দাফন করা হবে। সাংবাদিক সাংবাদিক হুমায়ুন কবিরের পিতা শামসুল হক’র মৃত্যুতে দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।
Developed by BDITHOST