অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে চট্টগ্রামে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। একই কারণে উত্তাল রয়েছে উপকূলীয় এলাকা। আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে জোয়ারের পানি। বৃষ্টিপাত আর নদীর মাধ্যমে আসা পাহাড়ি ঢলের কারণে হাটহাজারী উপজেলার কয়েকটি সড়কও পানিতে তলিয়ে গেছে। উপজেলার মেখল বাদামতল, কামদর আলী চৌধুরীহাটসহ বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে। এদিকে নিম্নচাপের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চট্টগ্রামের বঙ্গোপসাগরবেষ্টিত সন্দ্বীপ উপজেলা। সাগর উত্তাল থাকায় বৃহস্পতিবার উপজেলায় চলাচলের সব কয়টি নৌপথ বন্ধ রাখে প্রশাসন। উপজেলার বেড়িবাঁধ ছুঁয়েছে সমুদ্রের পানি। উৎকণ্ঠায় রয়েছেন উপকূলের লোকজন। বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, আপাতত সন্দ্বীপ রুটে নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। এদিকে আবহাওয়া অফিসের সবশেষ বিজ্ঞপ্তিতে...
Developed by BDITHOST