সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে হাজেরা খাতুন (৭) এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে সৎমায়ের বিরুদ্ধে। রোববার (১৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটলেও রাতে বিষয়টি জানাজানি হয়। নিহত হাজেরা খাতুন কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম হারুন অর রশীদ। জানা গেছে, হারুন অর রশীদ পাবনার একটি মাদরাসায় শিক্ষকতা করেন। প্রায় ১০ বছর আগে হাজেরার মা দোলনা খাতুন অন্য ব্যক্তির সঙ্গে চলে যান। এরপর হাজেরা কিছু দিন মায়ের কাছে থাকেন। এরপর একটু বড় হওয়ার পর বাবার কাছে থেকে বড় হচ্ছিল। পরে হারুন অর রশীদ দ্বিতীয় বিয়ে করেন রুবি খাতুনকে। এই ঘরে আয়মান সেখ ও সালমান সেখ নামে তার যমজ শিশু সন্তান রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো হাজেরা স্কুল শেষে বাড়িতে ফিরে...
Developed by BDITHOST