মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় গোদাগাড়ীর আ.ফ.জি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে গোদাগাড়ী-তানোর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম ব্যারিস্টার আমিনুল হকের সহোদর ভাই, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। আলোচনা সভায় বক্তারা ব্যারিস্টার আমিনুল হকের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনের স্মৃতি চারণ করে বলেন, তিনি টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই অঞ্চলের উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখেছেন। ২০০১-২০০৬ মেয়াদে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে তার দক্ষতা এবং সুপ্রিম কোর্টের...
Developed by BDITHOST