স্টাফ রিপোর্টার : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ ২৬-২৭’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ’ পালনের কার্যক্রম শুরু হলো। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী সারাদেশের ন্যায় রাজশাহীতেও নজরুল বর্ষের উদ্বোধন করেন। এ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকার, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান প্রমুখ।...
Developed by BDITHOST