অনলাইন ডেস্ক : লম্বা ছুটি কাটিয়ে ১৭ ফেব্রুয়ারি ঢাকায় এসেছেন জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এখনো ঘরোয়া ফুটবল শুরু না হওয়ায় অলস সময় কাটাচ্ছেন। আজ বিকেলে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আয়োজিত ইফতারে এসেছিলেন তিনি। সেখানে জাতীয় দলের পরিকল্পনা ও হামজার ইনজুরি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। হামজা চৌধুরি লেস্টার সিটির হয়ে খেলার সময় ব্যথা পেয়েছিলেন। ইনজুরিতে এখন মাঠের বাইরে। ৩১ মার্চ বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। ইনজুরি কাটিয়ে ঐ ম্যাচ খেলতে পারবেন কি না এ নিয়ে সংশয় রয়েছে। তবে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আশাবাদী হামজাকে সিঙ্গাপুর ম্যাচ খেলানোর ব্যাপারে, 'আশা করি। আমরা ধাপে ধাপে এগোচ্ছি। আমাদের জানামতে পরিকল্পনা হলো মার্চের মাঝামাঝি সময়ে তার ফেরার কথা। সেই অনুযায়ী আমরা ঠিক করবো ও কবে ক্যাম্পে যোগ দেবে। তবে সবকিছু...
Developed by BDITHOST