সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে পরিবারের সবাইকে অজ্ঞান করে লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে এক ব্যবসায়ী ও তার স্ত্রী-সন্তানকে অচেতন করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন—এলাকার তাতেঁর কাজে ব্যবহৃত মালামাল বিক্রি করা ব্যবসায়ী ফিরোজ আলী (৩৫), তার স্ত্রী সোনিয়া খাতুন (৩০) ও মেয়ে রাকা খাতুন (১৪)। স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার সকালে তাদের সবাইকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বেলা ৩টার পর তাদের জ্ঞান ফিরলেও এখনো কথা বলার মতো অবস্থায় নেই। ফলে লুট হওয়া মালামালের প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে নগদ...
Developed by BDITHOST