সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের প্রধান ডাক ঘরের (পোস্ট অফিস) পরিদর্শক গোলবার হোসেন অনন্তের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলা তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বেলা ১২টার দিকে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর বলেন, ‘মামলাটি আমার কাছে ছিল। এখন কর্মকর্তা পরিবর্তন হয়েছে। আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। এখন আর আমাদের কোনো কাজ নেই। যা কিছু করার আদালত করবে।’ গোলবার হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর মহল্লার মৃত গোলাম মোস্তফা সরকারের ছেলে। তিনি ২০০০ সালের ২৯ জুন পোস্ট অফিসের পরিদর্শক হিসেবে যোগদান করেন। মামলার অভিযোগ পত্র জানা গেছে, পোস্ট অফিস পরিদর্শক গোলবার হোসেনের দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর সম্পদ মিলে ১ কোটি ১১ লাখ টাকার সম্পদ...
Developed by BDITHOST