সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ বোঝাই নছিমনের চাপায় তাবাসসুম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর গাড়িতে থাকা মাছ স্থানীয়রা নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের রৌহাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাবাসসুম চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে। জানা গেছে, উপজেলার রৌহাদহ বাজারের পূর্ব পাশে একটি বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজছিল। এ সময় দুই শিশু দৌড়ে সড়ক পার হতে গেলে পিছন দিক থেকে আসা মাছ বোঝাই নছিমন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবাসসুম মারা যায় এবং অপর শিশু গুরুতর আহত হয়। আহত শিশুকে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। সলঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক এসআই মাহমুব কবির বলেন, নছিমনটি তাড়াশ থেকে সলঙ্গার দিকে মাছ নিয়ে...
Developed by BDITHOST