সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে এক দর্শনার্থীর সঙ্গে নিরাপত্তা কর্মীদের বাকবিতণ্ডার জেরে হামলা চালিয়ে অডিটোরিয়ামের জানালা দরজা ভাঙচুরের ঘটনা ঘটছে। মঙ্গলবার (১০ জুন) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, গত রোববার ৮ জুন বিকেলে দর্শনার্থী শাহ নেওয়াজ তার স্ত্রী ও ভাতিজাকে সঙ্গে নিয়ে রবীন্দ্র কাছারিবাড়িতে ঘুরতে যায়। এ সময় দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য নিয়ে টিকেট দিলেও মোটরসাইকেল পার্কিংয়ের জন্য টাকা নিয়েও কোন টোকেন দেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে শাহনেওয়াজের সঙ্গে কাছারিবাড়ির নিরাপত্তা কর্মীদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে রবীন্দ্র কাছরিবাড়িতে নিরাপত্তা কর্মীরা দর্শনার্থীকে লাঞ্ছিত করে। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১০ জুন) দুপুরের দিকে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিক্ষুব্ধ জনতা। পরে বিক্ষোভ মিছিলটি শাহজাদপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ...
Developed by BDITHOST