স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত ২২ জুলাই আনুমানিক ৬ : ৪৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র চৌকষ আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, কাটাখালী থানাধীন লটাবন নামক স্থান দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র চৌকষ আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পদ্মার চরের ঝাউ বনের মধ্যে মাদক কারবারীদের ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল নৌকাটি তল্লাশী করে তার মধ্য হতে ৪২২ বোতল ভারতীয় Escuf সিরাপ (মালিকবিহীন) জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য ও নৌকা কাটাখালী থানায় জমা দেওয়ার...
Developed by BDITHOST