স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রোববার (১৬ আগস্ট) আনুমানিক রাত ১২ টা ৪০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানতে পারে যে, কাটাখালী থানাধীন খানপুর হঠাৎ পাড়া নামক জায়গার মধ্যে কিছু চোরাচালানী মালামাল পাচারের উদ্দেশ্যে লুকানো অবস্থায় আছে। তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কাউকে দেখতে না পেয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে টহল দল সেখানকার পাট ক্ষেতের মধ্যে একটি ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে টহল দল ব্যাগটি খুললে তার মধ্য হতে ৫০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল শুল্ক গুদাম, রাজশাহী জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন । একই রাতে...
Developed by BDITHOST