স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (২৬ মে) রাত আনুমানিক ১০:৪০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর মাজারদিয়া বিওপি’র চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন বুলনপুর আইবাধ নদীর ঘাটের দিকে আসছে। তখন উক্ত ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাকে ধাওয়া করে আটক সক্ষম হয়। উক্ত ব্যক্তি কেনো পালানোর চেষ্টা করেছে জানতে চাইলে সে জানায় যে তার নিকট থাকা ব্যাগের মধ্যে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট রয়েছে। তখন আভিযানিক দল মাদক কারবারি মোঃ সোনারুল (৩৫), পিতা- মোঃ আনারুল, গ্রাম- চরমাজারদিয়া, পোষ্ট- রাজশাহী কোর্ট, থানা- দামকুড়া, জেলা- রাজশাহী’কে গ্রেফতার করেন। পরবর্তীতে তার নিকট থাকা ব্যাগ হতে ৩৩৬৮...
Developed by BDITHOST