সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ৮: ৩০ মিনিটে শাহাপুর বিওপি’র আভিযানিক দল কাঁটাখালি থানাধীন পদ্মা নদীর মিডিল চর নামক এলাকায় অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পারে যে, কয়েকজন মাদক কারবারী একটি ইঞ্জিন চালিত নৌকা যোগে নদীর পাড়ে আসছে। বিজিবি’র আভিযানিক দল তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীরা নৌকাটি থেকে নদীতে ঝাঁপ দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক নৌকাটি তল্লাশী করে তার মধ্য হতে ৪৬ বোতল ESKUF সিরাপ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। এছাড়াও একই তারিখ আরেক অভিযানে আনুমানিক ১২.১০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ প্রেমতলী বিওপি’র আভিযানিক দল...
Developed by BDITHOST