স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৬ এপ্রিল আনুমানিক ১১:৩০ বিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন পিরোজপুর পদ্মা নদীর চর নামক এলাকায় অভিযান চালিয়ে ফেলে যাওয়া বস্তা হতে ৪২ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করে। একই দিনে রাত্রি আনুমানিক ১১:৫০ ঘটিকায় তালাইমারী বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে মতিহার থানাধীন জাহাজ ঘাট নামক এলাকায় অভিযান চালিয়ে ফেলে যাওয়া পলিথিনের ব্যাগ হতে ১৯৯ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। এছাড়াও ৭ এপ্রিল রাত আনুমানিক ১২:৪৫ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন কান্দিপাড়া এলাকার নিকটস্থ আম বাগানে পরিত্যাক্ত পলিথিনের ব্যাগ তল্লাশী করে তার...
Developed by BDITHOST