নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ৯:৫৫। ৭ জুন, ২০২৬।

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

জুন ৭, ২০২৬ ৮:৪৩ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রোববার (৭ জুন) রাত আনুমানিক১২:১০ মিনিটে ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল চারঘাট থানাধীন ইউসুফপুর কান্দিপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে একটি ব্যাগ দেখতে পায় এবং ব্যাগটি খুললে তার মধ্য হতে ১০,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

অপর অভিযানে, একই দিনে রাত আনুমানিক ১২:৩০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক পরিত্যাক্ত একটি বস্তা তল্লাশী করে তার মধ্য হতে ৫,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।