স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মঙ্গলবার (৩ মার্চ) আনুমানিক ৪:০৫ মিনিটে আলাইপুর বিওপি’র আভিযানিক দল বাঘা থানাধীন গোকুলপুর ৫নং বাঁধ নামক এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত একটি ব্যাগের মধ্য থেকে ১৫ বোতল ভারতীয় ঊঝকটঋ সিরাপ (মালিকবিহীন) জব্দ করে। একই দিনে অপর অভিযানে, রাত্রি আনুমানিক ৯ টার সময় শাহাপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানাধীন শান্তিপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে। মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া পলিথিনের ব্যাগ হতে ১৯৬ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করে। এছাড়াও রাত আনুমানিক ৯ টার সময় চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দামকুড়া থানাধীন হারুপাড়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে...
Developed by BDITHOST