স্টাফ রিপোর্টার : লাউতারোর গোলের পরই নিশ্চিত হয়ে গিয়েছিল আর্জেন্টিনার জয়। শেষ বাঁশিতে সে আনুষ্ঠানিকতাটা শেষ হলো। ২০২২ সালের বিশ্বজয়ীরা আবারও চলে গেছে বিশ্বকাপের সেমিফাইনালে। অতিরিক্ত সময়ের দুই গোলে ১০ জনের সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ চারে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। জুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোলে অতিরিক্ত সময়ে এগিয়ে যায় আর্জেন্টিনা। এর আগে নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। কানসাস সিটির ম্যাচটিতে দক্ষিণ আমেরিকান জায়ান্টদের আকাশী-নীল সমর্থকদের উচ্ছ্বসিত উপস্থিতি ম্যাচকে বাড়তি আবহ দিয়েছে। ১০ মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্টে এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে ড্যান এনডোয়ের গোলে সুইজারল্যান্ড সমতায় ফিরে। কিন্তু এর কিছুক্ষণ পর দ্বিতীয় হলুদ কার্ডের কারণে ব্রিল এমবোলো মাঠ ছাড়লে সুইসরা ১০ জনের দলে পরিণত হয়। কিন্তু শেষ পর্যন্ত একজন...
Developed by BDITHOST