অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল আলোচিত চুক্তিটি সুইজারল্যান্ডের পাহাড় ঘেরা বুর্গেনস্টক রিসোর্টে সই হতে যাচ্ছে। আগামী শুক্রবার বুর্গেনস্টক রিসোর্টে ওই চুক্তি স্বাক্ষর হবে বলে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার মধ্য দিয়ে যে সংঘাত শুরু হয়েছিল এবং যা পরবর্তীতে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে; তার অবসানে একটি সমঝোতা স্মারকে সম্মত হওয়ার কথা গত রোববার যৌথভাবে ঘোষণা দেয় তেহরান ও ওয়াশিংটন। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বর্তমান পরিকল্পনা অনুযায়ী, আগামী শুক্রবার (১৯ জুন) বুর্গেনস্টকে এই চুক্তি সইয়ের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।’’ সুইজারল্যান্ডের মধ্যাঞ্চলের লুসার্ন হ্রদের অনেক ওপরে অবস্থিত এই অতি-বিলাসবহুল রিসোর্টটিতে যাতায়াত বেশ দুর্গম। এর তিন দিকেই পানি থাকায় এখানে সহজে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, এই...
Developed by BDITHOST