স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো: জাহিদ হোসেন আজ রোববার (৩১ মে) ঢাকায় বেইলি রোডস্থ তাঁর সরকারি বাসভবনে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। অনুষ্ঠানে মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা), আজিমপুর ছোটমণি নিবাস এবং শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা অংশগ্রহণ করে। এসময় মন্ত্রী শিশুদের সাথে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। মন্ত্রী শিশুদের সাথে কুশল বিনিময় করেন, তাদের ঈদের অভিজ্ঞতার কথা শোনেন এবং ব্যক্তিগতভাবে সকল শিশুদের নিজ হাতে আপ্যায়ন করান। পাশাপাশি শিশুদের জন্য মৌসুমী ফলসহ বিশেষ খাবারের আয়োজন করেন । অনুষ্ঠানে উপস্থিত শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, এমন একটি দিন তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। অনেক শিশু মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তাঁর আন্তরিক স্নেহ-আপ্যায়নে আনন্দ প্রকাশ করে। এসময়...
Developed by BDITHOST