স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, আমরা বলে থাকি, খেলাধুলাই আমাদের প্রাণ। আমাদের তরুণদের এগিয়ে যাওয়া এবং সুষ্ঠু সুন্দর একটি সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই। শনিবার (১০ জানুয়ারি) সকাল দশ’টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী কার্যালয় আয়োজিত ৩৭তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, কর্মচারী কল্যাণ বোর্ড প্রতিবছর এই ধরনের খেলাধুলার আয়োজন করে থাকে, যেখানে আমাদের সন্তানরা অংশগ্রহণ করে। ৩৭তম আসর আরও সুন্দর এবং বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে দেখে আমাদের সবারই খুব ভালো লাগছে এবং আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা আশা করছি, আজকের এই প্রতিযোগিতা শুধু যেন প্রতিযোগিতা হয়। খেলাকে আমরা খেলা হিসেবে নেব, কোনো রকম মতপার্থক্য না হয়। এখান...
Developed by BDITHOST