অনলাইন ডেস্ক : শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপের এবারের আসরের কোয়ার্টার ফাইনাল পর্ব। ফুটবল বিশ্বের শীর্ষ চার পরাশক্তি এবং বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা চার দলই এবার সেমিফাইনালে মুখোমুখি। ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন, অন্য সেমিফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামার আগে সংবাদমাধ্যমে মুখোমুখি হন চার দলের তারকা ফুটবলাররা। মেসি ও আলভারেস (আর্জেন্টিনা) লিওনেল মেসি: ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন জাদুকর তার দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন। ম্যাচটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মেসি বলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত স্পেশাল একটি ম্যাচ হতে যাচ্ছে, কারণ ক্যারিয়ারে আমি কখনও ইংল্যান্ডের বিপক্ষে খেলিনি। তারা বিশ্বের অন্যতম পরাশক্তি এবং বিশ্বমানের একটি দল। বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে এমন দলের বিপক্ষে লড়াইটা সত্যিই জমজমাট হবে।’ হুলিয়ান আলভারেস: কোয়ার্টার...
Developed by BDITHOST