স্টাফ রিপোর্টার: শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র্যাংকিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবস্থান ১১৯২তম এবং বাংলাদেশের সেরা ১৭০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান দ্বিতীয়। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ১১ হাজার ৯৯৭টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র্যাংকিং-২০২৩ সালের দ্বিতীয় সংস্করণের (জুলাই) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে, ২০২৩ সালের প্রথম সংস্করণে (জানুয়ারি) রাবির অবস্থান ছিল দ্বিতীয়। যার বৈশ্বিক অবস্থান ১২১০তম। ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, দেশ সেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক র্যাংকিংয়ে যার অবস্থান ১ হাজার ৫১। এদিকে, গত বছরের অবস্থান ধরে রেখে দেশে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়। যার আন্তর্জাতিক অবস্থান ১ হাজার ১৯২তম। তালিকায় দেশসেরা শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ১৪২১), সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ১৪৭৬),...
Developed by BDITHOST