অনলাইন ডেস্ক : ২০১৪ বিশ্বকাপের ফাইনাল। জার্মানির বিপক্ষে পিছিয়ে আর্জেন্টিনা। অন্তিম সময়ে ফ্রি কিক ঠিকঠাক নিতেই পারলেন না লিওনেল মেসি। এরপর বিশ্বকাপের হার। সেদিনের সেই ফ্রি কিক গোলে পরিণত করতে না পারার আক্ষেপটা নিশ্চয়ই আছে মেসির মনে। তবে মেসির বদলে যাওয়ার শুরুটা সেখান থেকেই। দিনে দিনে নিজেকে ডেড বল স্পেশালিস্ট করেছেন এই আর্জেন্টাইন। ইকুয়েডরের বিপক্ষে আজ (শুক্রবার) আলবিসেলেস্তেদের জয়ে একমাত্র গোলটাও মেসি করেছেন সেই স্পটকিকেই। এই গোলের মাধ্যমে সবচেয়ে বেশি ফ্রি-কিক গোলের তালিকায় চারে উঠে এলেন মেসি। যেখানে তার সঙ্গে অবস্থান করছেন ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। তাদের দুজনেরই ফ্রিকিকে গোল ৬৪টি। ফ্রি কিক থেকে সবচেয়ে বেশি গোলের মালিক অবশ্য এক ব্রাজিলিয়ান। সাবেক ফুটবলার জুনিনহো ক্লাব এবং দেশের হয়ে করেছেন ৭৭ ফ্রি কিক গোল। তালিকার ২য় স্থানেও আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।...
Developed by BDITHOST