নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১০:১১। ১১ মার্চ, ২০২৬।

সৈকতে পরীর গ্ল্যামার, ক্যাপশনে লিখলেন ‘শীত নাই’

জানুয়ারি ১৪, ২০২৬ ১০:৫১
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। রূপালি পর্দায় অভিনয় দক্ষতা দিয়ে যেমন তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি ভক্তদের বুঁদ করে রাখে। পর্দার পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না এই নায়িকা।

আরও পড়ুনঃ  ‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত

বর্তমানে অবকাশ যাপনে মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমণি। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘শীত নাই।’ সাথে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি।

শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। পরীর পরণে রয়েছে ছোট প্যান্ট ও স্লিভলেস টপস, আর চোখে রোদ চশমা।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

সমুদ্রের নীল জলরাশির পটভূমিতে তার এমন অবতার মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের। পরীমণির এই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা তার রূপের বেশ প্রশংসা করছেন। একজন অনুরাগী লিখেছেন, ‘সবসময়ের মতোই অনন্যা।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘আপনার হাসিটাই সব সৌন্দর্য বাড়িয়ে দেয়।’

আরও পড়ুনঃ  আগুনে পুড়ে মারা গেল তরুণের একমাত্র সম্বল দুই গরু

উল্লেখ্য, কাজের ব্যস্ততা থেকে বিরতি নিতেই বর্তমানে দেশের বাইরে সময় কাটাচ্ছেন এই নায়িকা। পর্দায় ফেরার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে ভক্তদের সাথে যোগাযোগ বজায় রাখছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।