অনলাইন ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাত চুরির চেষ্টার অভিযোগে আটক হওয়া রেলওয়ের প্রকৌশলী সুলতান মৃধার বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি তাকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের একটি কমিটি। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে বাংলাদেশ রেলওয়ের পার্বতীপুর বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম সৈয়দপুর রেলওয়ে থানায় মামলাটি করেন। মামলায় প্রকৌশলী সুলতান মৃধা ছাড়াও অজ্ঞাত পাঁচ থেকে সাতজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সুলতান মৃধা মাদারীপুর জেলার শিবচরের চর কামার হাওলাদারকান্দি এলাকার বাসিন্দা। তিনি রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগের উপসহকারী প্রকৌশলী (পথ) হিসেবে সৈয়দপুরে কর্মরত। রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দপুর রেলওয়ে অফিসসংলগ্ন একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে রেললাইনের ২৫টি কাটা পাত, চারটি অক্সি-অ্যাসিটিলিন সিলিন্ডার, একটি এলপিজি গ্যাস সিলিন্ডার এবং কাটিং...
Developed by BDITHOST