বগুড়া প্রতিনিধি : ১৮৭৬ সালে প্রতিষ্ঠা পায় বগুড়া পৌরসভা। সে হিসেবে প্রায় দেড় শতাব্দী পার হয়েছে এ পৌরসভার বয়স। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এ ‘পৌরসভা’ নামটি বদলে যাচ্ছে, নতুন নাম মহানগর (সিটি করপোরেশন) হচ্ছে আরমাত্র দুদিন পরেই। নতুন নামে ভূষিত হওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে এসে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। আর এ ঘোষণার পরে বগুড়া পৌরসভাটি দেশের ১৩তম সিটি করপোরেশন (মহানগর) পরিণত হবে। বগুড়া পৌরসভা সূত্রে জানা যায়, ব্রিটিশ শাসনামলে ১৮২১ সালে বগুড়াকে জেলা ঘোষণার পর জেলা শহর উন্নয়ন ও পরিচালনার জন্য ১৮৬৯ সালে বগুড়া টাউন কমিটি গঠিত হয়। এ কমিটির চেয়ারম্যান ছিলেন ব্রিটিশ নাগরিক ডব্লিউ ওয়াভেল। এ কমিটি সাত বছর চলার পর ১৮৭৬ সালের ১ জুলাই বগুড়া শহরের জলেশ্বরীতলা, সূত্রাপুর...
Developed by BDITHOST