নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ৭:৫৭। ১৯ মার্চ, ২০২৬।

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের শোক

মার্চ ১৯, ২০২৬ ১২:০৬
Link Copied!

অনলাইন ডেস্ক : ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ বুধবার এক শোকবার্তায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ

তারা মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন।

শোকবার্তায় উল্লেখ করা হয়, সৌদি আরবের আলখারজ এলাকায় গত ৮ মার্চ ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতরভাবে দগ্ধ হন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তিনি গুরুতর আহত অবস্থায় রিয়াদের কিং সাউদ মেডিকেল সিটির বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে গতকাল ১৭ মার্চ রাত ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরও পড়ুনঃ  শায়েখ ইব্রাহিম আফ্রিকীকে ঘিরে দেশ বিদেশের ১৭শ’ মুসল্লি ইতিকাফে

মরহুমের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। তার পিতার নাম শহিদুল ইসলাম।

শোকবার্তায় মন্ত্রী বলেন, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তারা দুর্ঘটনার সংবাদ শোনার পর থেকেই তাদের পাশে থেকে সার্বক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতা করছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’

তিনি আরো বলেন, নিহতদের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি বিধি অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হবে।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।