অনলাইন ডেস্ক : পিএসজিতে থাকা নিয়ে ঘোর অনিশ্চয়তার মধ্যেই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সম্ভাব্য নতুন গন্তব্য হিসেবে অন্য অনেক নামের সঙ্গে ওঠে আসছে সৌদি আরবের নামও। এর মধ্যেই কি না আবার মরুর দেশটির প্রশংসায় মেতেছেন আর্জেন্টাইন তারকা! অন্তত এই মুহূর্তে মেসির মুখে দেশটির নাম শুনলে যে কারোরই কিছুটা চমকে যাওয়ার কথা। দুয়ে দুয়ে চার মেলাতে বসে যাবেন অনেকেই। তবে আপাতত তেমন কিছু নয়। মরুর বুকে একরাশ সবুজের সমারোহে মুগ্ধ মেসি। দেশটির প্রতি ভ্রমণপিপাসুদের আকর্ষণ করেছেন কেবল। সৌদি আরবের পর্যটনশিল্পকে ঢেলে সাজানো হচ্ছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে দেশটির কর্তৃপক্ষ কাজ করছে জোরেশোরে। এরই প্রেক্ষিতে গেল বছর সৌদি আরবের পর্যটন অ্যাম্বাসেডর করা হয় মেসিকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী। ফেসবুকে গাছগাছালির একটি ছবি দিয়ে...
Developed by BDITHOST